ক্যাম্পাস

ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

ছবি: সংগৃহীত


বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো অপসারণ করা হয়।

পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ শিরোনামে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। দুপুরের মধ্যেই কলেজ প্রশাসন সেগুলো সরিয়ে ফেলে।

পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য সমাজে বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে।

তার ভাষায়, “তিনি সুস্থ রাজনৈতিক চর্চার পরিবর্তে বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব আদর্শ ও কর্মসূচি থাকা উচিত। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনীতি এখন শুধু বিএনপি বিরোধিতার মধ্যেই সীমাবদ্ধ।”

তিনি আরও বলেন, “তিনি যদি ইতিবাচক রাজনৈতিক চর্চা করেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তবে বিভ্রান্তিকর প্রচারণা চালাতে থাকলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে ঢাকা কলেজে এলে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে শেখ পারভেজ বলেন, বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ছাত্রদলের পক্ষ থেকে আপাতত কোনো কর্মসূচির পরিকল্পনা নেই।

অন্যদিকে, এ ঘটনাকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখা।

সংগঠনটির সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, “ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এখানে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার অধিকার কারও নেই।”

তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যাতে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করতে না পারেন, সে কারণেই তাকে লক্ষ্য করে এ ধরনের পোস্টারিং করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কয়েকটি স্থানে পোস্টার লাগানো হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। পরে কলেজ প্রশাসন সেগুলো সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, “কলেজ প্রশাসন কোনোভাবেই ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ অশান্ত হোক, তা চায় না। শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৮ জুলাই গণ-অভ্যুত্থানের সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ওই কর্মসূচির সময় তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৩ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৩ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৩ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom