ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে ২ নেতাকে স্থায়ী বহিষ্কার
অনলাইন ডেস্ক
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির ঢাকা মহানগর উত্তরের ২ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রথমে তাদের পদ সাময়িক স্থগিত করা হলেও, পরবর্তীতে তারা নিজেদের সংশোধন না করায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র থেকে জানা যায়, বহিষ্কৃত এই দুই নেতার বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও, মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের সহযোগী হিসেবেও পরিচিত।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৫ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৬ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৭ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৮ ঘন্টা আগে
