শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

রাজধানীতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষকেরা বিক্ষোভ মিছিল করেছেন। ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) শিক্ষকরা ঢাকা কলেজে প্রথমে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে মূল ফটকের দিকে মিছিল পরিচালনা করেন। তারা কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবি জানান।

শিক্ষক আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভে অংশ নেন। ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের মিছিল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয় এবং পরে নিউমার্কেটের দিকে এগোয়। এতে যানজট তৈরি হয়।

শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, ৪ ডিসেম্বর সাত কলেজে কর্মবিরতি (পরীক্ষা আওতার বাইরে) এবং ৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। অধ্যাদেশ জারি হলে দেশের সব সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি (টোটাল শাটডাউন) করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

৭ ঘন্টা আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

৪ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৬ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom