ডিএমপির মোহাম্মদপুরের তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার: যা জানালো পুলিশ
অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। প্রচলিত প্রথা অনুযায়ী, পুলিশের দায়িত্ব ও কর্মবণ্টন সংক্রান্ত একটি নির্দিষ্ট কার্যপ্রণালী (এসওপি) অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রত্যাহার নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। পোস্টে আরও বলা হয়, স্পর্শকাতর সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্মবণ্টন এবং বিশ্রাম একটি নির্দিষ্ট এসওপি দ্বারা নির্ধারিত হয়।
পুলিশের ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয় যে, কর্তব্যরত পুলিশ সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে তা পর্যায়ক্রমে। এর কারণ হলো দায়িত্ব পালন যেন নিরবচ্ছিন্ন থাকে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা এই এসওপি অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), পরিদর্শক (অপারেশন) এবং ডিউটি অফিসারসহ মোট তিনজনকে ডিএমপি সদর দফতর থেকে প্রত্যাহার করা হয়।
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিটে হাইকোর্টের রুল জারি
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।এর আগে, গত ৪ নভেম্বর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের...
১৫ দিন আগে
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা
১ মাস আগে
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...
১ মাস আগে
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...
১ মাস আগে
