রাজনীতি

ডিএনসিসির দায়িত্ব পেলে পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি সেলিম উদ্দিনের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


ডিএনসিসির দায়িত্ব পেলে পাঁচ বছরে দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি সেলিম উদ্দিনের

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে তৃণমূল থেকে বৃহত্তর সামাজিক শক্তি গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামী পাঁচ বছরের জন্য নগরবাসী দায়িত্ব দিলে ঢাকায় ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর মিরপুরের রূপনগর সড়ক সংলগ্ন জামায়াতে ইসলামীর মিরপুর উত্তর থানা কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে ঢাকা দীর্ঘদিন ধরে শব্দদূষণ, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও যানজটের মতো জটিল সমস্যায় ভুগছে। একই সঙ্গে নগরবাসী, বিশেষ করে নারী ও পুরুষ উভয়েই নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এসব মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

তিনি বলেন, এসব সংকট মোকাবিলায় সৎ, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। এতে রাজধানীর নাগরিক জীবন আরও স্বস্তিদায়ক হবে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা গেলে রাজধানীকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করা সম্ভব।

বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইনের শাসন, জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সফল অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী অবৈধ দখল, দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের রাজনীতি থেকে দূরে থেকেছে। নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির কারণেই কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। জামায়াতে ইসলামীর মিরপুর জোনের পরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুনীরুল ইসলাম মৃধাসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৯ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom