দেবিদ্বারে শিবির সভাপতি জাহিদুল ইসলাম: ‘ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে দাঁড়াতে হবে’
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, দেশে ‘জুলুমতন্ত্র কায়েম করে’ ফ্যাসিবাদী প্রবণতাকে টিকিয়ে রাখা হয়েছে, যার ফলে অপশাসন, দুর্নীতি ও লুটপাট ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, ‘দেশের মানুষের সম্পদ লুট করে অনেকেই বিদেশে বেগমপাড়ায় বিলাসী জীবন-যাপন করছে।’
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে সুজাত আলী সরকারি কলেজ মাঠে শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
জাহিদুল ইসলাম দাবি করেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, ‘এ টাকা কোনো ব্যক্তির নয়; কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের টাকা। দুর্নীতির কারণে দেশ যতটা এগোতে পারতো, তার চেয়ে বেশি পিছিয়ে গেছে।’
‘অন্যায়-গুম-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবে নতুন প্রজন্ম’
শিবির সভাপতি আরও বলেন, তারা কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নয়; বরং ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেয়। তিনি বলেন, ‘যদি কোনো পীরও এ সব অপরাধে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগে দেশে এক বিভীষিকাময় পরিবেশ ছিল। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই জুলুম-নির্যাতন, গুম-খুন বা কারাবাসের মুখোমুখি হতে হতো।’
জুলাই বিপ্লবের আদর্শ তুলে ধরেন
জুলাই বিপ্লবের প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, এ আন্দোলন একটি আদর্শের ভিত্তিতে সংগঠিত হয়েছে। ‘এই আদর্শিক জাগরণের কাছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের সমীকরণ ভেঙে পড়েছে।’ তবে এখনও পেছন থেকে টেনে ধরা কিছু মানুষের মানসিকতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও যারা বক্তব্য রাখেন
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমির মোহাম্মদ ফেরদাউস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন—
- কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম
- গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক
- কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ
- কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৩ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
