দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান, বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ
অনলাইন ডেস্ক
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে যাত্রা করে।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানের মুখে বিকেল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান। কার্যালয়ের সামনে পৌঁছালে বিএনপির শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। এ সময় ‘তারেক রহমান জিন্দাবাদ’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনের বিএনপি কার্যালয়কে সাজানো হয় বর্ণিল সাজে। ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয় পুরো ভবন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও আবেগঘন পরিবেশ।
নিরাপত্তার বিষয়ে নেওয়া হয় কড়া ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। কোনো সাধারণ নেতাকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কার্যালয় ঘিরে রাখে সিএসএফ সদস্যরা। পাশাপাশি পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারিতে ছিল।
দীর্ঘ সময় পর তারেক রহমানের নয়াপল্টন কার্যালয়ে উপস্থিতিকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, এই উপস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতায় নতুন গতি আনবে।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
