দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমল ১,৩৫৩ টাকা
অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২২ ক্যারেটে দাম কমল সবচেয়ে বেশি
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায়; যা আগের দিন ছিল ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
অন্যান্য ক্যারেটের নতুন দাম:
- ২১ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৭০ হাজার ৩৩২ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৬৫৯ টাকা
পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সব জুয়েলারিতে এই দাম কার্যকর থাকবে।
স্বর্ণের দাম কমলেও রুপায় পরিবর্তন নেই
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশে রুপার দাম:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
আগের দিনই বাড়ানো হয়েছিল দাম
এর আগে বুধবার (১৯ নভেম্বর) বাজুস ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ২০ নভেম্বর থেকে।
ভ্যাট ও মজুরি অপরিবর্তিত
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। ডিজাইনের পার্থক্যে মজুরি পরিবর্তন হতে পারে।
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৪ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৬ দিন আগে
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৭ দিন আগে
