দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব তৈরির তথ্য পাচ্ছি: মাহদী আমিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী পোশাক ব্যবহার করে কেউ মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, “দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব তৈরির তথ্য আমরা পেয়েছি। ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নারীদের আব্রু ও পর্দার বিষয়ে আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে এই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিরোধ করতে হবে।”
তিনি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, “সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি বা হজ-ওমরার ছবির ক্ষেত্রে যেভাবে মুখমণ্ডলের নির্দিষ্ট অংশ অনাবৃত রেখে ছবি তোলা হয়, সেভাবে ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও নারী এজেন্টের উপস্থিতিতে, যেখানে প্রযোজ্য, নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে।”
মাহদী আমিন আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই—সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখি। সব ধরনের কারচুপি ও জালিয়াতি রুখে দিয়ে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা আজকের গণআকাঙ্ক্ষা।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন। বিজয়ী হোক বাংলাদেশ, বিজয়ী হোক দেশের মানুষ।”
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
৮ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
