রাজনীতি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্য সারজিসের

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্য  সারজিসের

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি এবং অপকর্ম চলছে। এর ফলে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাচ্ছে। তিনি আরও বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজি বা হুমকি-ধমকির সঙ্গে জড়িত, তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে। তার মতে, বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনার মতো একনায়ক হতে দেওয়া হবে না।

 

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান’ শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, "দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।" সারজিস আলম এই ঘটনাকে বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেন।

 

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও তিনি সমালোচনা করেন। সারজিস আলম বলেন, "শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যা করতে পারেনি, বিএনপির ছাত্রদল এখন স্কুল পর্যায়ে কমিটি গঠন করে তা শুরু করেছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো স্কুল-কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।"

 

সারজিস আলম বলেন, "তাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। তিনি জানান, যদি বিএনপি বা অন্য কোনো দল ভালো কাজ করে, তবে তারা তাদের সম্মান জানাবেন। তবে কোনো অপকর্ম হলে তা যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, যে অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না।"

 

সারজিস আলম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি বলেন, "বাংলাদেশের প্রতিটি পরীক্ষা—প্রিলিমিনারি, রিটেন, ভাইভা—স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত এবং নিয়োগ অবশ্যই মেধার ভিত্তিতে দিতে হবে। তিনি আরও বলেন, বহু বছর ধরে অযোগ্যরা সুপারিশের মাধ্যমে সিস্টেম দখল করায় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে একই অবস্থা হলে দেশের পরিবর্তন সম্ভব হবে না।"

 

এনসিপি নেতাদের সতর্ক করে তিনি বলেন, "কোনো ধরনের সুপারিশ করা বা মেনে নেওয়া যাবে না।" সুপারিশের ভিত্তিতে কোনো নিয়োগ হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

 

সারজিস আলম আরও বলেন, তারা কারও সঙ্গে অযথা বিরোধ চান না এবং যারা সহযোগিতার হাত বাড়াবে, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে যদি কোনো পক্ষ ঝগড়া শুরু করে, তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। তিনি সতর্ক করেন যে, অন্যায়-অপরাধ প্রতিরোধের সুযোগ না দিলে একসময় গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হতে পারে।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৯ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom