রাজনীতি

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত: জাইমা রহমান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত: জাইমা রহমান

ছবি: সংগৃহীত


দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, ভিন্নতা থাকা সত্ত্বেও একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পলিসি লেভেলে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে জাইমা রহমান বলেন, “আজ এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি—কারণ আমরা সবাই দেশের জন্য ভাবছি। এই ভিন্নতা নিয়েই একে অন্যের কথা শোনা এবং আলোচনা করাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।”

নিজের অনুভূতির কথা তুলে ধরে তিনি বলেন, “ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের নীতি-পর্যায়ে এটি আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর বা সব সমস্যার সমাধান আছে। তবুও আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেই সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এখানে এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।”

নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে জাইমা রহমান বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে একপাশে রেখে বাংলাদেশ কখনোই টেকসই উন্নয়নের পথে বেশিদূর এগোতে পারবে না।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, নারীদের উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থায়নের সুযোগ বা ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’। বিশেষ করে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পেতে নানাবিধ সমস্যার মুখোমুখি হন। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের এই বিষয়টিতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ড. ফাহমিদা খাতুন আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উত্তরণের পর নারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি নির্ধারণী পর্যায়ে নারীবান্ধব উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি বলেন, “নারীরাই অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিচ্ছবি।”

আলোচনা সভায় নারী উন্নয়ন, নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তা মতামত তুলে ধরেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom