‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’—প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা ও বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতেও কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময়ে গণতন্ত্র ও নির্বাচনের বিরোধিতা করেছে। ১৯৮৬ সালে চট্টগ্রামের মাটিতে যারা নির্বাচনে অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ বলেছিল, পরবর্তী সময়ে তারাই স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ১৯৯৬ সালেও ওই রাজনৈতিক শক্তির একটি অংশ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ মানুষ জানে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে একমাত্র দল বিএনপি।’
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন হয়েছে। জনগণ আবারও বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল এখন বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ বাংলাদেশের সঙ্গে একই সময়ে স্বাধীনতা অর্জন করেও অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ বিভিন্ন চড়াই-উতরাই পেরোলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, ‘আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে—দেশের উন্নয়নে কোনো বাধা মানবো না।’
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
২১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
