রাজনীতি

দেশকে স্থিতিশীল রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


দেশকে স্থিতিশীল রাখতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে আগামীতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।’

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।

নুরুল হক নুর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি—এ নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে। সময় হলেই আপনারা দেখতে পাবেন বিএনপি আমাদের কিভাবে মূল্যায়ন করে। আমরা তারেক রহমানকে চিনি, তিনি কথা দিলে কথা রাখেন। তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলা সমীচীন নয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। তবে আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন তৈরি করতে পারে, যা রাষ্ট্রকে গভীর সংকটে ফেলতে পারে।’

সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক শহীদ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এর রেশ ধরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিতে পারত।’

তিনি বলেন, ‘নির্বাচন হলেই যে দেশের সংকট কেটে যাবে, তা নয়। আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছি, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা, যাতে বিশ্ব বিনিয়োগ আসে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘আমার ব্যক্তিগত প্রাপ্তি কিংবা আমার দল কয়টি আসন পেল—এসব আমাদের কাছে মুখ্য নয়। দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামীতে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।’

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার কবির। তিনি বলেন, ‘হাসিনাবিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে নুরুল হক নুর অন্যতম। বিএনপি তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত—এটি সবাইকে মেনে নিতে হবে। মনোনয়ন না পাওয়ায় কারও মনকষ্ট থাকতেই পারে, তবে উস্কানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন মন্তব্য কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘অচিরেই দেশনায়ক তারেক রহমান দিকনির্দেশনা দেবেন। গলাচিপা-দশমিনার বিএনপির সব নেতাকর্মী নুরুল হক নুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈমসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৮ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৮ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom