ধান কাটার জন্য অনুকূল আবহাওয়া আসছে, কৃষকদের জন্য স্বস্তির বার্তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি মৌসুমে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টির কারণে সারা দেশের ধান চাষিদের যে দুর্ভোগ তৈরি হয়েছিল, তার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী এক সপ্তাহ আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকবে, যা ধান কাটার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সক্রিয় বৃষ্টি বলয়ের কারণে দেশের বেশিরভাগ এলাকায় ধান কাটার কাজ ব্যাহত হয়েছে। তবে ৭ মে থেকে এই বৃষ্টি বলয় সরে যেতে শুরু করবে এবং ৭ থেকে ১৩ মে পর্যন্ত বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়টিকে ধান কাটার জন্য চলতি মৌসুমের সবচেয়ে উপযোগী সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যদিও পুরোপুরি শুষ্ক আবহাওয়ার নিশ্চয়তা নেই, তবুও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বজ্রবৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত থাকবে।
সংস্থাটি জানায়, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ধান ঘরে তোলার সুযোগ সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা, পাশাপাশি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ভোলা ও পটুয়াখালী জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। এসব এলাকায় সাত দিনের মধ্যে একদিনের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে ঢাকা, সিরাজগঞ্জ, কুমিল্লা ও বরিশালসহ মধ্য ও দক্ষিণাঞ্চলে এক থেকে দুই দিন বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং মেহেরপুর ও ঝিনাইদহ এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে, যেখানে দুই থেকে তিন দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে বিডব্লিউওটি বলছে, এই অনুকূল আবহাওয়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ১৪ মে থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই স্বল্প সময়ের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পরিপক্ক ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, স্থানীয়ভাবে কিছু এলাকায় পূর্বাভাসের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। তাই ঝুঁকি এড়াতে দেরি না করে এই সময়েই ফসল সংগ্রহ করা কৃষকদের জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হবে।
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
৫৭ মিনিট আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১২ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১২ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
