সারাদেশ

ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’: বিএনপি নেতার হুমকি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’: বিএনপি নেতার হুমকি

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির এক নেতার হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভোটের আগে এমন বক্তব্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করছেন স্থানীয় ভোটাররা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ৪টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না।

ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বাড়তে থাকে।

ভিডিওতে বক্তব্যের সময় সভাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল আহমেদ, যুবদল নেতা রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক পার্টি থেকে পদত্যাগী পৌরসভার আহ্বায়ক ওমর ফারুক টিটু, তার ভাই ওসমান গণি রিতুসহ আরও কয়েকজন নেতাকর্মীকে।

স্থানীয় ভোটাররা জানান, এ ধরনের হুমকিমূলক বক্তব্য স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের পথে বড় বাধা সৃষ্টি করছে। অনেক ভোটার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ভোটকেন্দ্রে না যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। তাদের মতে, ভোটের আগে এ ধরনের বক্তব্য নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস বলেন, একজন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে হুমকি দেওয়া সুষ্ঠু ভোটগ্রহণের জন্য বড় প্রতিবন্ধকতা। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মূলত আত্মীয়স্বজনদের নিয়ে একটি উঠান বৈঠক করেছিলেন। তার দাবি, কিছু আত্মীয় প্রকাশ্যে বিএনপি প্রার্থীর পক্ষে থাকলেও গোপনে অন্য প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছিলেন। সে কারণেই তিনি তাদের ‘শাসন’ করেছেন, তবে এটি সাধারণ ভোটারদের উদ্দেশে ছিল না।

এদিকে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত জানান, হুমকির ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২২ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom