সারাদেশ

ধানমন্ডি লেক থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

২ মাস আগে


ধানমন্ডি লেক থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করে। এনআইডির তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।

পুলিশকে শাহানা জাবিন জানান, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ছিলেন। তবে তিনি কীভাবে ধানমন্ডি লেকে গেলেন এবং সেখানে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...

৪ দিন আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য

১২ দিন আগে


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

১৫ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom