ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী এলাকায় শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না।
সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অভ্যন্তরীণ বহুমুখী চ্যালেঞ্জের পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হচ্ছে বলেও জানান তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে বাংলাদেশকে বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, পূজাসহ যেকোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুযোগসন্ধানী ও দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র করতে পারে। দেশের স্থিতিশীলতা বিনষ্টকারী কোনো পক্ষ যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.
১৮ ঘন্টা আগে
হুক ছিঁড়ে লাউয়াছড়ায় ৬ বগি ফেলে গেল পাহাড়িকা এক্সপ্রেস
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেখে বাকি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায়
১ দিন আগে
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
২ দিন আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
৪ দিন আগে
