রাজনীতি

ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত


ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

সম্প্রতি নিজের এক লেখায় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে বিচ্ছিন্ন হিসেবে বিবেচিত কোনো মতাদর্শের ব্যক্তিকে দায়িত্ব না দেওয়াই সমীচীন।

মাওলানা নদভী বলেন, মন্ত্রিসভায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ, রদবদল কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ধর্ম মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে দেশের প্রচলিত ধর্মীয় জীবনাচার ও মানুষের অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমান হানাফি মাজহাব অনুসরণ করেন। তার ভাষ্য অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ মুসলমানরা কোরআন-সুন্নাহ পালনের ক্ষেত্রে চার মাজহাবের যেকোনো একটির অনুসরণ করে থাকেন। শরিয়াহর বিভিন্ন ব্যাখ্যাসাপেক্ষ বিষয়ে অনুসরণীয় আলেমদের মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ইসলামের অন্যতম সৌন্দর্য বলেও তিনি মন্তব্য করেন।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে প্রচলিত ধর্মীয় মূল্যবোধ ও জীবনাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। সংসদ সদস্যদের মধ্য থেকে একজন হানাফি মাজহাব অনুসারীকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মত দেন মাওলানা নদভী।

তিনি আরও সতর্ক করে বলেন, ধর্মীয়ভাবে স্পর্শকাতর এ বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে মুসলমানদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। একই সঙ্গে সরকারের প্রতি ভুল বোঝাবুঝি সৃষ্টি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কাও রয়েছে।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৭ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom