ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে কঠোর আইন আনছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী প্রজন্মকে ধূমপানমুক্ত রাখতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ২০০৮ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের কাছে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তামাক ও ভ্যাপ সংক্রান্ত এই বিলটি ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন পেয়েছে। আগামী সপ্তাহে রাজকীয় অনুমোদন পেলে এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি করা আইনত নিষিদ্ধ থাকবে। এর মাধ্যমে ধাপে ধাপে দেশে তামাকের ব্যবহার পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এই বিলটি প্রথম উত্থাপন করা হয় ২০২৪ সালের ৫ নভেম্বর এবং দীর্ঘ সংসদীয় প্রক্রিয়া শেষে হাউস অব কমন্স-এর সংশোধনী হাউস অব লর্ডস অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত অগ্রগতি অর্জন করে।
নীতিনির্ধারকদের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতে তামাক আসক্তির চক্র ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধূমপানজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে।
পরিসংখ্যান অনুযায়ী, শুধু ইংল্যান্ডেই প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন এবং প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। তামাকজনিত ক্যান্সার ও হৃদরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ন্যাশনাল হেলথ সার্ভিস-এর বছরে কয়েক বিলিয়ন পাউন্ড ব্যয় হয়।
দেশটির স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং এই বিলকে জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি ও আসক্তি থেকে সুরক্ষা দেবে এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সহায়তা করবে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১৪ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৭ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
