দি সিটি সিগন্যাল নিউজ অনলাইনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন
ডেস্ক নিউজ
দি সিটি সিগন্যাল অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ আগষ্ট (রবিবার) সন্ধায় সিটি সিগন্যাল অনলাইন এর প্রধান কার্যালয়ের কেক কাটার মাধ্যমে পত্রিকাটির আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিটি সিগন্যাল এর সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আলীম হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক জনাব তালিম হোসেন (রাহাত) ও নির্বাহী সম্পাদক জনাব সেলিম হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক প্রকৌশলী জনাব ওমর ফারুক সহ বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে পত্রিকাটির চেয়ারম্যান জনাব আলীম হোসেন বলেন,সংবাদ মাধ্যম রাস্ট্রের দর্পন তাই সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতার মাধ্যমে জনগণের কথা বলতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম বিপ্লবের মাধ্যমে সমাজের আসল চিত্র তুলে ধরতে হবে। এ সময়ে সম্পাদক জনাব তালিম হোসেন রাহাত বলেন,জুলাই চেতনাকে ধারণ করে ন্যায় সত্যের প্রকাশ ঘটাতে তার পত্রিকা মূখ্য ভূমিকা পালন করবে এবং তথ্য ভিত্তিক এই বিশ্বায়নের সময়ে"দি সিটি সিগন্যাল" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময়ে জুলাই শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৪ মাস আগে
