বিনোদন

দীঘির সঙ্গে ছবি না তোলা নিয়ে জয় যা বললেন

বিনোদন ডেস্ক

১৩ দিন আগে


দীঘির সঙ্গে ছবি না তোলা নিয়ে জয় যা বললেন

ছবি: সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে বিএফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ভিডিওতে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ছবি না তুলে সরে যেতে দেখা যায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে। বিষয়টি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।


গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে হাসিমুখে জানান, তার অন্য একটি কাজ রয়েছে। এরপর কুশল বিনিময় করে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় দীঘিকেও কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, যেখানে অনেকেই দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত আগ্রহ দেখা যায়নি।

জয় তার স্ট্যাটাসে ঘটনাটি থেকে দুটি বার্তা পাওয়ার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্র অঙ্গনের অনুষ্ঠানে উপস্থিত হওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অন্যদিকে, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে শিল্পীদের বিরত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন। জয়ের মতে, এ ধরনের পরিস্থিতিতে মন্ত্রীর সরে যাওয়ার ঘটনাটি শিল্পীদের জন্য একটি পরোক্ষ বার্তা দিয়েছে।

জয় লেখেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’

তিনি আরও লেখেন, ‘কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সঙ্গে ছবি তুলবেন।’

এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে সফল আয়োজন করায় চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানান জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের চলচ্চিত্র অঙ্গনে অবদানের প্রশংসা করে তাকে চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিভাবক ও নেপথ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

২ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৩ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৭ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom