রাজনীতি

দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে তারেক রহমান

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে এসে সাক্ষাৎকার দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, রাজনীতি ও নিরাপত্তার শঙ্কা নিয়ে কথা বলেছেন।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এই নেতা জানান যে, তিনি দ্রুতই দেশে ফিরবেন

কেন এখনো দেশে ফেরা হয়নি— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, "কিছু সংগত কারণে হয়ত ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসব।"

কবে নাগাদ ফিরবেন জানতে চাইলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।"

নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিকভাবেই নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল এবং কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমার তো সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।"

দেশে ফেরার বিষয়ে নিরাপত্তার শঙ্কার কথা কেউ কেউ বললেও তিনি কোনো শঙ্কা বোধ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।"

সাক্ষাৎকারের শুরুতে তারেক রহমান বলেন, "সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে। ফিজিক্যালি হয়ত আমি এই দেশে (বিদেশে) আছি, বাট মন-মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি।"

গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে তিনি ভিন্ন মত পোষণ করেন। তারেক রহমান জানান, তিনি দলের দায়িত্ব পাওয়ার পর থেকে গ্রামে-গঞ্জে নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি অভিযোগ করে বলেন যে, বিগত স্বৈরাচার সরকারের সময় আদালত থেকে একটি আদেশ জারি করে তার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল

তিনি আরও উল্লেখ করেন যে, একবার প্রেস ক্লাবে কথা বলার পর তখনকার কমিটি সিদ্ধান্ত নেয় যে তারা আইনের দৃষ্টিতে ফেরারি কোনো ব্যক্তিকে সেখানে কথা বলতে দেবে না। এসব সত্ত্বেও তিনি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং পৌঁছেছেন বলে দাবি করেন। তিনি বলেন, "আমি কথা বলেছি, আমি থেমে থাকিনি।"


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom