দিল্লির রাজপথে ককরোচ জনতা পার্টি, নড়বড়ে নরেন্দ্র মোদির গদি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে দিল্লি পুলিশের প্রস্তুতি ও গোয়েন্দা মূল্যায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথমে কয়েক শ মানুষের উপস্থিতি হবে বলে ধারণা করা হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আন্দোলন পরিণত হয় বিশাল জনসমাবেশে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। আন্দোলনের শুরুতে যন্তর মন্তরে প্রতিদিন প্রায় ১০০ থেকে ৫০০ জনের উপস্থিতি ছিল। তবে ১৮ জুলাই আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে সফদারজং হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যার মধ্যে দিল্লি ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার মানুষ যন্তর মন্তরে জড়ো হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের ধারণা ছিল, পরদিন অংশগ্রহণকারীর সংখ্যা সাত থেকে আট হাজারে পৌঁছাতে পারে। সেই হিসাব ধরে প্রায় দুই হাজার পুলিশ সদস্য এবং প্যারামিলিটারি বাহিনীর ৩২টি কোম্পানি মোতায়েন করা হয়। সংসদ ভবনের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও বসানো হয় একাধিক স্তরের ব্যারিকেড।
তবে সোমবার সকালে পরিস্থিতি পুলিশের পূর্বাভাসকে ছাড়িয়ে যায়। যন্তর মন্তরেই প্রায় ১৫ হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। আর দিল্লির বিভিন্ন এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের সংখ্যা মিলিয়ে তা প্রায় ৫০ হাজার বা তারও বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের কাছাকাছিও পৌঁছে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ জরুরি ভিত্তিতে শহরের ১৪টি এলাকা থেকে অতিরিক্ত বাহিনী ডাকে। প্রতিটি এলাকা থেকে একজন সহকারী পুলিশ কমিশনার এবং প্রায় ১০০ জন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আন্দোলনের আয়োজকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়। সীমিত পরিসরে মিছিল এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিন দফা আলোচনার পরও কোনো সমাধান হয়নি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের প্রধান লক্ষ্য ছিল আন্দোলনকারীদের সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া ঠেকানো। শুরুতে কাঁদানে গ্যাস ও সীমিত বলপ্রয়োগ করা হলেও তা কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে বোতল, জুতা, পাথর ও গাছের ডাল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। কয়েকটি স্থানে ছত্রভঙ্গ হওয়ার পরও আন্দোলনকারীরা পুনরায় সংগঠিত হয়ে পুলিশের মুখোমুখি হন।
পর্যবেক্ষকদের মতে, যন্তর মন্তরের এই আন্দোলন এখন শুধু একটি দাবিতে সীমাবদ্ধ নেই; বরং তা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান এবং সরকারি জবাবদিহি নিয়ে বৃহত্তর জনঅসন্তোষের প্রতিফলন হয়ে উঠছে। একই সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা ও বিস্তার নিয়ে দিল্লি পুলিশের প্রাথমিক মূল্যায়ন কতটা সঠিক ছিল, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১৬ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৯ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
