বিনোদন

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শোবিজ তারকাদের সংহতি, পুলিশের ভূমিকার সমালোচনা

বিনোদন ডেস্ক

২ মাস আগে


দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শোবিজ তারকাদের সংহতি, পুলিশের ভূমিকার সমালোচনা

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

সংহতি জানানো তারকাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা ও স্বরা ভাস্কর।

‘গুন্ডা’ বলে দিল্লি পুলিশের সমালোচনা নাসিরুদ্দিন শাহর

এক ভিডিও বার্তায় অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের নেতৃত্ব অযোগ্য হলে পুরো সমাজকেই অজ্ঞ ও নির্মম করে তুলতে চায়।

তিনি বলেন, “আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”

অরিজিৎ: ‘সবকিছু মনে রাখা হবে’

সংগীতশিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।”

দিলজিৎ: ‘মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ’

পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ লেখেন, “যা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রশাসনের কাছে অনুরোধ, তাদের কথা শুনুন। মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।”

হুমা, পুনম ও প্রকাশ রাজের প্রতিক্রিয়া

অভিনেত্রী হুমা কুরেশি বলেন, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের দৃশ্য তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

অভিনেত্রী পুনম পান্ডে লেখেন, “এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।”

আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড়ের সমালোচনা করে একে কর্তৃত্ববাদী সরকারের বর্বরতা বলে মন্তব্য করেন। যন্তর মন্তরের আন্দোলনেও তাকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা গেছে।

শিক্ষার্থীদের পাশে শাবানা আজমি

অভিনেত্রী শাবানা আজমিও আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি নিজের সমর্থনের কথা জানান। আন্দোলনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদেরও হাসপাতালে গিয়ে খোঁজ নেন তিনি।

সোনম ওয়াংচুককে নিয়ে গান প্রকাশ সায়ানের

বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও ভারতের শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।

গত মঙ্গলবার অধিকারকর্মী সোনম ওয়াংচুককে উৎসর্গ করে প্রকাশিত এক গানে তিনি লিখেছেন—

“তুমি অধিকার যদি বোঝ, তবে সোনম ওয়াংচুককে চেনা দরকারি…”

গানের আরেক অংশে তিনি বলেন—

“যারা রাস্তায় খায় মার, আমি থাকব তাদেরই দলে… আমি সোনম ওয়াংচুকের সঙ্গে জানাবই সংহতি।”

উল্লেখ্য, ভারতের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অধিকারকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন। যন্তর মন্তরে ২১ দিন অনশন চালানোর পর গত শনিবার পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেও তিনি অনশন অব্যাহত রেখেছেন।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

২ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৩ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৭ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom