দিল্লিতে নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্টের কাছে বিক্ষোভকারীরা, দিশেহারা আইনশৃঙ্ঙলা বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তর থেকে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার আন্দোলনকারী নিরাপত্তা বলয় ভেঙে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে গেলে চাপে পড়ে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, বহুস্তরের ব্যারিকেড এবং ইন্টারনেট সেবা সীমিত করার পরও সোমবার বিক্ষোভকারীদের অগ্রযাত্রা পুরোপুরি ঠেকানো যায়নি।
এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় তিন হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। তবুও মূলত শিক্ষার্থী ও তরুণদের বিশাল জনসমাগম একপর্যায়ে পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে যায়। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে রাইসিনা মার্গ হয়ে পার্লামেন্ট অভিমুখে অগ্রসর হওয়ার সময় প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য বাধার মুখে পড়েননি। পার্লামেন্টমুখী বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায় এবং তারা পথে একাধিক ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যান।
সোমবার শুরু হওয়া ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অগ্রযাত্রা থামাতে শেষ পর্যন্ত পার্লামেন্ট কমপ্লেক্স থেকে প্রায় ১০০ মিটার দূরে বাস এনে রাস্তা অবরোধ করে পুলিশ।
এ ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: দ্য হিন্দু
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৪০ মিনিট আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৭ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
২৩ ঘন্টা আগে
