আন্তর্জাতিক

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

১০ দিন আগে


দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল

ছবি: সংগৃহীত


দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীর সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর বরাতে পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনা জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি), ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈমিত্তিক (ক্যাজুয়াল) ছুটি, অর্জিত (আর্নড) ছুটিসহ সব ধরনের নিয়মিত ছুটি স্থগিত থাকবে। শুধুমাত্র প্রকৃত জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটি দেওয়া হতে পারে।

এ ছাড়া দিল্লি পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষায়িত কোনো কোর্সে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে গেজেটেড কর্মকর্তাসহ বাহিনীর সব সদস্যকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব ডিসিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা পদ্ধতির সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

গত ২০ জুলাই সিজেপির ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী যন্তর মন্তরে সমবেত হন। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

সূত্র: এনডিটিভি


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৬ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom