বানিজ্য

দক্ষিণ এশিয়ায় জ্বালানি তেলের দামে কোথায় বাংলাদেশ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ দিন আগে


দক্ষিণ এশিয়ায় জ্বালানি তেলের দামে কোথায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত


বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের কথা উল্লেখ করে বাংলাদেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

জ্বালানির দাম বাড়ানোর পর পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পেট্রোল ও ডিজেলের দাম কত—তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য এবং স্থানীয় মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক রূপান্তর অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর মধ্যে জ্বালানির দামে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ টাকা। ডিজেলের দাম ৯৫.২০ রুপি, অর্থাৎ প্রায় ১২২ টাকা।

পাকিস্তানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত দরে প্রতি লিটার পেট্রোল ৩৮৯.১৪ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ টাকা। হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪.০৪ রুপি, যা প্রায় ১৮৮ টাকা।

শ্রীলঙ্কায় সর্বশেষ সরকারি মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ৩৯৯ শ্রীলঙ্কান রুপি বা প্রায় ১৪৭.৬ টাকা এবং অটো ডিজেল ৩৮২ রুপি বা প্রায় ১৪১.৩ টাকায় বিক্রি হচ্ছে।

নেপাল অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোল ১৭৫ নেপালি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০.৩ টাকা। ডিজেলের দাম ১৬৫ রুপি বা প্রায় ১৩২.৩ টাকা।

ভুটানের রাজধানী থিম্পুতে ভর্তুকি-পরবর্তী প্রতি লিটার পেট্রোলের দাম ৯৮ গুলট্রাম, যা প্রায় ১২৫ টাকা। ডিজেল ৯৮.৩১ গুলট্রাম বা প্রায় ১২৬ টাকায় বিক্রি হচ্ছে।

মালদ্বীপে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬.০১ রুফিয়া, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা। ডিজেলের দাম ১৭.৫৪ রুফিয়া বা প্রায় ১৪০ টাকা।

অন্যদিকে, আফগানিস্তানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ওয়েবসাইটে দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের নির্দিষ্ট খুচরা মূল্য পাওয়া যায়নি। দেশটির সরকারি আফগানিস্তান অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার, সরবরাহ ও পরিবহন ব্যয়, কর এবং বিনিময় হারের মতো বিভিন্ন কারণে দেশটির স্থানীয় বাজারে জ্বালানির দাম পরিবর্তিত হয়।

এই তুলনায় দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্বালানির মূল্য নির্ধারণে বড় ধরনের পার্থক্য রয়েছে। তবে কর কাঠামো, সরকারি ভর্তুকি, আমদানি ব্যয়, মুদ্রার বিনিময় হার ও স্থানীয় বাজার ব্যবস্থাপনার কারণে শুধু লিটারপ্রতি মূল্য দিয়ে দেশগুলোর জ্বালানি বাজারের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২৩ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom