দক্ষিণ লেবাননে হামলায় ১৩ নিহত: হামাস যোদ্ধা দাবি ইসরাইলের, বেসামরিক নাগরিক বলছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের দক্ষিণ বন্দর নগরী সিদনের আইন আল-হিলওয়েহ শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় আহতদের হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সের পাশে জড়ো হয়েছেন লোকজন। ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হেলওয়েতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। লেবানন কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি। তবে ইসরাইল দাবি করেছে—নিহতরা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সদস্য।
লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) শরণার্থী শিবিরে চালানো হামলায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। তবে তারা নিহতদের পরিচয় বা সংগঠনগত পরিচয় প্রকাশ করেনি।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হয়। এতে হামাসের ১৩ যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি—যিনি লেবানন থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন বলে দাবি করে ইসরাইল।
বাকি ১২ জনের পরিচয় জানতে বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও ইসরাইলি বাহিনী তা জানায়নি। ইসরাইল আরও বলেছে, “হামাস সন্ত্রাসীরা যেখানে থাকবে, সেখানেই অভিযান চলবে।”
অন্যদিকে, বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি ১৩ যুবকের ছবি প্রকাশ করে জানিয়েছে—নিহতরা কোনো যোদ্ধা নয়, বরং নিরীহ বেসামরিক নাগরিক। তারা আরও দাবি করেছে, লেবাননের ফিলিস্তিনি শিবিরে হামাসের কোনো সামরিক ঘাঁটি নেই এবং ইসরাইলের অভিযোগ ‘মিথ্যা’।
ইসরাইলি বাহিনী হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ভবনে হামলার দৃশ্য দেখা যায়। তবে হামাস বলছে, প্রকৃত লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ—যেখানে শিবিরের তরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল।
তথ্যসূত্র: আরব নিউজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
২০ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
