দক্ষতা ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিলেন ববি হাজ্জাজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। তিনি বলেন, সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা, মূল্যবোধ এবং বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন মূল্যায়নে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গড় এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সমমানের। এ বাস্তবতা থেকে উত্তরণে শুধু পরীক্ষাভিত্তিক মূল্যায়ন নয়, প্রকৃত শিক্ষা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উচ্চশিক্ষা শেষে অনেক শিক্ষার্থী কর্মবাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারছে না।
তিনি আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই সময়োপযোগী, ক্যারিয়ারমুখী এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য, একটি উন্নত রাষ্ট্র গঠনে শুধু জ্ঞান নয়, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে আরও গুরুত্ব দেওয়া হবে।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান।
শিক্ষাবিদদের মতে, দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা এবং কর্মবাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের সমন্বয় ঘটানো গেলে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা কমানোর পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
৭ ঘন্টা আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৪ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৬ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৭ দিন আগে
