রাজনীতি

দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা জীবন দিয়ে দেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন। যে স্বপ্ন বাস্তবায়নের জন্য ছাত্রসমাজ ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, জবাবদিহি ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, সরকার একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেদের স্বার্থের বাইরে অন্যদের বিষয়ে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ফ্যাসিবাদী ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

‘প্রতিশ্রুতি ভুলে গেলে জনগণও ভুলে যাবে’

আলোচনা সভায় এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, ক্ষমতার স্বাদে জনগণের সঙ্গে করা ওয়াদা ভুলে গেলে একসময় জনগণও সেই নেতৃত্বকে ভুলে যাবে। প্রধানমন্ত্রীর চারপাশে থাকা অযোগ্য ও স্বার্থান্বেষী ব্যক্তিদের সরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

‘প্রয়োজনে নতুন করে বিপ্লবের ডাক’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবারও নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার জরুরি। জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।

মামুনুল হক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয়। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

সভায় নেজামে ইসলাম পার্টি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।


সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের
সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের

সমাজ পরিবর্তনে উলামায়ে কেরামকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, উলামায়ে কেরামের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজ...

৫ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের

৫ ঘন্টা আগে


জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা
জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা

রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকা উঠে এসেছে।২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন আবিদ। সে সময়

৭ ঘন্টা আগে


দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল
দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্যে ছিলেন। দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom