দুর্গাপূজার মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে গেল ইলিশের চালান
অনলাইন ডেস্ক
দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানি প্রক্রিয়া এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে দু’ট্রাক ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। একই দিনে দুই দেশের মধ্যে মোট ১,৫০১ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন।
বুধবার (১ অক্টোবর) সকালে বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে এই বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য শুরু হয়। পূজার ছুটির কারণে এদিন অন্যান্য আমদানি বন্ধ থাকলেও ২ ট্রাক ইলিশের রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে দুই দেশের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ফলে আমদানি-রপ্তানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকে নেমে এসেছে, যার ফলে ব্যবসায়ীরা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বেনাপোল বন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসাওয়াদুল ইসলাম জানিয়েছেন, পূজার মধ্যে তাদের অফিস খোলা আছে এবং বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করতে পারবে।
ইমিগ্রেশন সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ১,৫০১ জন যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছেন ৮৯১ জন এবং ভারত থেকে ফিরেছেন ৬১০ জন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি এবং ২৯৫ জন ভারতীয় নাগরিক ছিলেন। সূত্র আরও জানায়, ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে গেলেও পূজা উপলক্ষে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।
এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি মাসের ২৪ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। এছাড়াও গত বছরের ৫ আগস্টের পর থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচলও বন্ধ রয়েছে।
এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে...
১২ দিন আগে
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
১ মাস আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
২ মাস আগে
