দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো-গয়েশ্বর চন্দ্র রায়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের এমপি গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জিরো টলারেন্স ধাপে ধাপে’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতি দমনে শুরুতেই জিরো টলারেন্স কার্যকর করা বাস্তবসম্মত নয়। প্রথমে দুর্নীতিকে ন্যূনতম সহনশীল অবস্থায় নামিয়ে আনতে হবে। এরপর ধাপে ধাপে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্নীতির লাগাম টানা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
মাদক প্রতিরোধে করণীয়
মাদক প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, থানার আওতাধীন বিভিন্ন পুলিশ ফাঁড়ির কার্যক্রমের ওপর আগে নজর দিতে হবে। প্রতিটি পুলিশ ফাঁড়ির আশপাশে মাদকের আখড়া রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া মাদক সংশ্লিষ্টদের জেলে দেওয়ার আগে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন ও দায়িত্বশীল করে তোলার আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১৮ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
