দুর্যোগে সবার আগে এগিয়ে আসেন জামায়াত আমির, ফেসবুকে প্রশংসা গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের
অনলাইন ডেস্ক
গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মানবিক উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময়ের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, হাঁটুসমান পানির মধ্যে হেঁটে দুর্গত মানুষের খোঁজখবর নিচ্ছেন ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
ছবির ক্যাপশনে ফারুক হাসান লেখেন, ‘এই মানুষটার আলোচনা-সমালোচনা যা-ই থাকুক না কেন, বাংলাদেশের যেকোনো দুর্যোগে তিনি সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘স্যালুট, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
নাজিম আহমদ নামে একজন মন্তব্য করেন, ‘মুহতারাম আমীরে জামাত বাংলার কিংবদন্তি মানবিক নেতা।’
ফোরকান উদ্দিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন।’
অন্যদিকে ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন মন্তব্য করেন, ‘এইরকম মানুষ বাংলাদেশের আরো প্রয়োজন।’
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও আশপাশের এলাকা শুক্রবার পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
