আন্তর্জাতিক

এভারেস্টে তীব্র তুষারঝড়: ১ হাজার পর্যটক আটকা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


এভারেস্টে তীব্র তুষারঝড়: ১ হাজার পর্যটক আটকা

তিব্বতের পূর্বাংশে অবস্থিত মাউন্ট এভারেস্ট অঞ্চলে তীব্র তুষারঝড় ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী আটকা পড়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স চীনা সংবাদমাধ্যম জিমু নিউজের বরাতে জানিয়েছে, রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলগুলো অঞ্চলটির প্রবেশপথ পরিষ্কারের কাজ শুরু করেছে।

জিমু নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয় এবং শনিবার (৪ অক্টোবর) সারাদিন তা অব্যাহত থাকে। এর ফলে ৪,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকার সড়কপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অবিলম্বে প্রবেশপথ পরিষ্কার করার জন্য শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে আটকে পড়া কিছু পর্যটককে পাহাড় থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত একটি নোটিশে জানানো হয় যে তুষারপাত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শুরু হয়ে শনিবারও অব্যাহত ছিল। ফলস্বরূপ, শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি এবং প্রবেশ স্থগিত রাখা হয়েছে।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৬ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom