রাজনীতি

এভারকেয়ার হাসপাতালের সামনে সমর্থকদের ভিড়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় সবাই

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


এভারকেয়ার হাসপাতালের সামনে সমর্থকদের ভিড়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় সবাই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ জানার আশায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় করছেন।

আজ রোববার সকালে হাসপাতালের সামনে উপস্থিত হয়ে কথা হলো মীর জসিম নামের এক সমর্থকের সঙ্গে। তিনি জানান, আশুলিয়া থেকে প্রতিদিন অফিসে যাওয়ার আগে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে দাঁড়ান। মীর জসিম বলেন, ‘প্রতিদিন মনে হয়, আজ বুঝি ম্যাডামের শরীর নিয়ে ভালো কোনো খবর পাব। না এলে মনটা অস্থির থাকে।’

নিজেকে কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নয় বললেও খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত টান থেকেই তিনি এখানে আসেন বলে জানান।

খালেদা জিয়ার খোঁজ নিতে আসা আরেক সমর্থক নেত্রকোনার আনোয়ার হোসেন। তিনি গত দুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। বলেন, ‘দেখতে না পারলেও অন্তত হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। মনের টানেই এসেছি।’

সকাল নয়টা থেকে দেখা যায়, নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। কেউ দোয়া পড়ছেন, কেউবা চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানতে চেষ্টা করছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

চিকিৎসক ও দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতা ওঠানামা করছে। কিডনির অবস্থার কারণে কমে যাওয়া হিমোগ্লোবিন কিছুটা বেড়েছে, ফুসফুসের অবস্থায়ও কিছু উন্নতি দেখা গেছে। তবে তাঁকে এখনো ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজন হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে দীর্ঘ যাত্রা গ্রহণের মতো শারীরিক অবস্থা না হওয়ায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১০ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom