এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা: নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে এবি পার্টি তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শনিবার সকালে রাজধানীর বিজয়-৭১ চত্বর থেকে শুরু হওয়া র্যালি পল্টন, নাইটিংগেল ও কাকরাইল হয়ে আইডিইবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মাত্র দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে।” তিনি অভিযোগ করেন, বিএনপি যদি দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার পুরোনো ধারায় ফিরে যায়, তবে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
মঞ্জু আরও বলেন, রাষ্ট্র মেরামত ও কাঠামোগত সংস্কারের যে দাবি তারা আগে থেকেই তুলে ধরেছিলেন, তা এখন বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। তবে তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক শক্তি স্লোগান দিলেও সেটি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা দেখাচ্ছে না।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক ও আর্থিক খাতে নানা সিদ্ধান্ত, রাজনৈতিক নিয়োগ ও অব্যবস্থাপনা দেশের অর্থনীতি ও শাসন ব্যবস্থার ওপর চাপ তৈরি করছে। এসব ঘটনার ফলে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র সংস্কারের ধারণা এখন জাতীয় আলোচনায় পরিণত হয়েছে। তিনি দাবি করেন, জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।
এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতারা বলেন, তারা ভবিষ্যতেও রাজপথে থেকে রাজনৈতিক ও কাঠামোগত পরিবর্তনের দাবি তুলে ধরবেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
