এই জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচ বছরের সময়ই যথেষ্ট। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যা বাস্তবায়নযোগ্য নয়। যা করতে পারি, সেটাই আমরা জান-প্রাণ দিয়ে করার চেষ্টা করব।”
রোববার সকাল মেরুল বাড্ডার ডিআইটি মাঠে অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, যেভাবে তাদের সহযোদ্ধারা জান-প্রাণ দিয়ে ২০১৩ সালের জুলাই আন্দোলন সফল করেছেন, তেমনি আগামীর দায়িত্বও তারা পালন করবেন। তিনি যোগ করেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাধে কাধ মিলিয়ে কাজ করতে চাই।”
জামায়াত আমির বলেন, “পুরানো, ক্ষয়িষ্ণু রাজনীতি আর ফিরে আসবে না। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাবে। আমরা চাই ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশের উত্থান। যুবকদের হাতে ক্ষমতা তুলে দিয়ে দেশকে নতুন পথে এগিয়ে নেবে।”
তিনি কৃষকদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, নির্বাচিত হলে সরকার কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করবে এবং সরাসরি সহায়তা নিশ্চিত করবে। এছাড়া যুবকদের কর্মসংস্থান, শিক্ষার প্রসার এবং দুর্নীতি মুক্ত ন্যায়বিচারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি থাকবে।
ডা. শফিকুর রহমান বিগত ১৫ বছরের সরকারের দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে বলেন, “যারা দীর্ঘ সময় মজলুম ছিলেন, তাদের মধ্যে কিছু মানুষ এখন জালিম হয়ে উঠেছে। জনগণ এই অন্যায় পরিবর্তন করবে। আমরা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক এবং শান্তি বজায় থাকুক।”
তিনি আরও বলেন, “শুধু মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই হবে না। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি ও দখলদারদের আশ্রয় দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। জনগণ বুঝে নিয়েছে, এই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে সক্রিয় ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।”
জনসভায় সভাপতিত্ব করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সভায় এনসিপি ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১৩ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
