রাজনীতি

‘এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রদল’—ডা. তৌহিদুর রহমান আউয়াল

অনলাইন ডেস্ক

১ দিন আগে


‘এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রদল’—ডা. তৌহিদুর রহমান আউয়াল

ছবি: সংগৃহীত


এক দফার আন্দোলনের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে ছাত্রদল অগ্রগামী ভূমিকা পালন করেছে।


বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফার্মগেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট ছিল একটি ঐতিহাসিক দিন। ওই দিন থেকেই এক দফার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। সেই আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।’

ডা. আউয়াল আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের অগ্রভাগে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে গণআন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি দাবি করেন, এক দফার আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত হয়েছিল এবং এতে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও বেগবান করে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল ভবিষ্যতেও একইভাবে জনগণের পাশে থাকবে এবং দেশের স্বার্থে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে।


হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক

২ ঘন্টা আগে


পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি
পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ঘটনার দুই বছর পর সেদিনের পালিয়ে যাওয়ার সময়ের আরও কিছু তথ্য সামনে এসেছে।একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা ও শেখ...

৩ ঘন্টা আগে


দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

 প্রেস বিজ্ঞপ্তিমাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাাদের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনভোগান্তির নিরসন,...

৫ ঘন্টা আগে


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

 জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে ধারাবাহিক নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (৬...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom