আন্তর্জাতিক

এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

৩ ঘন্টা আগে


এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির

ছবি: সংগৃহীত


বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অভিযান অথবা ইয়েমেনের একাধিক ফ্রন্টে

 একযোগে হামলার দুটি পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

 

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে। ছয়টি সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি বাহিনী স্থল অভিযান চালাবে এবং বিমান হামলা চালিয়ে তাদের সহায়তা করবে রিয়াদ। যুক্তরাষ্ট্র

 ইতোমধ্যে ইয়েমেনে সৌদি অভিযানে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ও ইউরোপীয় দেশ সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে সৌদির মিত্ররা সরাসরি যুদ্ধে অংশ নেবে না বলে জানিয়েছে সূত্রগুলো।

 

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরব। সে সময় দেশটি সৌদি নেতৃত্বাধীন একটি জোটের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেয়। তবে হুতি ওই সরকারকে রাজধানী সানা থেকে সরিয়ে দিয়েছিল।

 ২০২২ সালে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়, যা মোটামুটি টিকে ছিল। তবে ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার পর চলতি বছর গোষ্ঠীটি সৌদি জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

 


 


ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক
ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক

নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টেরশুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর...

৩ ঘন্টা আগে


বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ
বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ

ভারতের জম্মুর ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ,...

১৩ ঘন্টা আগে


ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ
ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ

ইসরাইলি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফ্লাইদুবাইয়ের ঘটনা ব্যবহার করছে এবং ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে। শনিবার দুবাইয়ে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ‘আর্কিয়া’ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ইসরাইলে ফিরিয়ে নেওয়া হয়। আরও...

১৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom