এক যুবককে বিয়ে করলেন আপন তিন বোন, ভাইরাল ঘটনায় আইনি বৈধতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে আপন তিন বোনের একই যুবককে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক, বিশেষ করে এর আইনি বৈধতা নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি স্থানীয় মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামে তিন বোন বিকাশ নামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জানা গেছে, তিন বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও রিল তৈরি করতেন। বিকাশ তাদের ভিডিও ধারণ ও সম্পাদনার কাজ করতেন। কাজের সূত্রে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তিন বোনই একই ব্যক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরিহিত তিন বোন বরের পাশে বসে আছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরেন। অনুষ্ঠানে পুরোহিত ছাড়া উভয়পক্ষের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধুর উপস্থিতি ছিল না।
তিন বোনের দাবি, তারা ছোটবেলা থেকেই সবকিছু একসঙ্গে করেছেন। বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছিলেন না। বড় বোন সরোজ জানান, একসময় তারা আত্মহত্যার কথাও ভেবেছিলেন। পরে সিদ্ধান্ত নেন, আলাদা হওয়ার বদলে একজনকেই তিনজন বিয়ে করবেন।
তাদের ভাষ্য, তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে বিকাশ বলেন, গত ছয় মাস ধরে তিনি তিন বোনের সঙ্গে কাজ করেছেন। তাদের একসঙ্গে থাকার ইচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার প্রতি সম্মান জানিয়েই তিনি বিয়েতে সম্মতি দেন।
তিনি বলেন, “ওরা বারবার বলছিল, বিয়ের পর আলাদা থাকতে চায় না। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। এটি আমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত।”
তবে এই ঘটনাকে ঘিরে আইনি প্রশ্নও উঠেছে। ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, বিয়ের সময় কোনো পক্ষের জীবিত স্বামী বা স্ত্রী থাকলে নতুন করে বিয়ে বৈধ নয়। অর্থাৎ, হিন্দু ব্যক্তিগত আইনে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী—উভয় ধরনের বহুবিবাহই আইনত স্বীকৃত নয়। ফলে এই বিয়ের আইনগত বৈধতা নিয়ে এখনো কোনো সরকারি বা বিচারিক মন্তব্য পাওয়া যায়নি।
সমালোচনার মুখে তিন বোন সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দেন। তারা দাবি করেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনিতে একাধিক জীবনসঙ্গীর উদাহরণ রয়েছে। উদাহরণ হিসেবে রাজা দশরথের তিন রানির প্রসঙ্গ তুলে তারা প্রশ্ন করেন, “তখন কি সেটা অপমানজনক ছিল?”
তবে সমালোচকদের মতে, পৌরাণিক কাহিনি বা ঐতিহাসিক উদাহরণ বর্তমান আইনের বিকল্প হতে পারে না। তাই বিষয়টি সামাজিকভাবে আলোচিত হলেও এর আইনগত অবস্থান ভিন্ন।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২০ ঘন্টা আগে
