রাজনীতি

একটি দল ক্ষমতায় এলে নারীদের ঘর বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


একটি দল ক্ষমতায় এলে নারীদের ঘর বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত


ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল বর্তমানে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, ওই দল যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে নারীদের ঘরে বন্দি রেখে সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দয়াগঞ্জ এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, একটি দল হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে উঠে এসে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন রাজনীতিবিদ কীভাবে হুমকি দিতে পারে—এ ধরনের আচরণ বরং সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এ ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য ও কর্মকাণ্ড চালানো হচ্ছে। সাধারণ মানুষকে এসব ফাঁদে পা না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটসহ নানা নাগরিক সমস্যা রয়েছে। সব জায়গায় একসঙ্গে পৌঁছানো সম্ভব না হলেও নির্বাচনে জয়ী হলে তিনি নিজে এলাকায় গিয়ে এসব সমস্যার সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom