রাজনীতি

এমপি হই বা না হই, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান: হুম্মাম কাদের চৌধুরী

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


এমপি হই বা না হই, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান: হুম্মাম কাদের চৌধুরী

ছবি: সংগৃহীত


রাঙ্গুনিয়ার নতুন প্রজন্মের তরুণদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এমপি হই না হই, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে হুম্মাম কাদের চৌধুরীর নিজস্ব অডিটোরিয়ামে এ প্রশ্নোত্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও খেলোয়াড়রা অংশ নেন।

মতবিনিময় সভায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, “এখানে যারা উপস্থিত হয়েছেন, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের মাধ্যমেই জুলাই আন্দোলন সফল হয়েছে। আগামীর রাঙ্গুনিয়া গড়তে আপনাদের পরামর্শ ও সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উন্নয়ন ভাবনা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনী প্রচারে গিয়ে দেখেছি, একটি ইউনিয়নে একজন এমপি শুধু নিজের বাড়ি যাওয়ার জন্য সাড়ে চার কোটি টাকার রাস্তা নির্মাণ করেছেন। অথচ আরেক ইউনিয়নে রাস্তার বেহাল দশার কারণে একজন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আমি এমন একপেশে উন্নয়ন চাই না। আমি চাই রাঙ্গুনিয়ার সামগ্রিক ও ন্যায্য উন্নয়ন।”

পরিবেশ ও প্রাণী সুরক্ষা প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, “ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। রাঙ্গুনিয়ায় আমি একটি আধুনিক ইকোপার্ক গড়ে তুলতে চাই। চট্টগ্রাম চিড়িয়াখানাকে বর্তমান অবস্থায় রাখতে চাই না। আয়নাঘরে যেভাবে আমাকে রাখা হয়েছিল, প্রাণীদেরও প্রায় সেভাবেই রাখা হচ্ছে। আমি এটি পরিবর্তন করতে চাই। চিড়িয়াখানাকে সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ নেব।”

শিক্ষা খাত নিয়ে প্রশ্নোত্তর পর্বে রাঙামাটি সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সায়মা বিনতে সৈয়দ জানতে চান, নির্বাচিত হলে তিনি বছরে অন্তত একবার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন কি না।

জবাবে হুম্মাম কাদের বলেন, “বছরে একবার পরিদর্শন করলে আমি আগের এমপিদের মতো হয়ে যাব। আমি তা চাই না। আমি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করব এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করব।”

মাদরাসা শিক্ষার্থী হামিদুল ইসলাম রাকিব ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রসঙ্গে প্রশ্ন করলে হুম্মাম কাদের বলেন, “আমি এমপি হই বা না হই, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলার মতো বেতন-ভাতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে আমি সক্রিয় ভূমিকা রাখব, যাতে তারা পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন।”

সহস্রাধিক তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ছিল উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য জনপ্রতিনিধিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। হুম্মাম কাদের চৌধুরীও তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার জন্য তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

২ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom