রাজনীতি

এমপিদের ব্যক্তিগত গাড়ি দাবি নিয়ে সমালোচনা, স্বাধীন কমিটির প্রস্তাব তাসনিম জারার

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


এমপিদের ব্যক্তিগত গাড়ি দাবি নিয়ে সমালোচনা, স্বাধীন কমিটির প্রস্তাব তাসনিম জারার

ছবি: সংগৃহীত


এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ি সুবিধা দাবি নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নির্ধারণে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপিদের জন্য ব্যক্তিগত গাড়ির দাবি তোলেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এমন দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এর প্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে তাসনিম জারা এমপিদের এই ধরনের দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, শিক্ষক, চিকিৎসক, নার্স ও সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিতে আন্দোলন করলেও তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসে না, অথচ এমপিদের সুযোগ-সুবিধার বিষয়ে দ্রুত একমত হওয়া দেখা যায়।

তাসনিম জারা আরও বলেন, এমপিরা জনগণের সেবক হলেও বর্তমানে তাদের সুবিধা নির্ধারণের প্রক্রিয়া জনগণের স্বার্থকে যথাযথভাবে প্রতিফলিত করছে না।

তিনি প্রস্তাব করেন, এমপিদের বেতন-ভাতা ও সুবিধা নির্ধারণে একটি স্বাধীন কমিটি গঠন করা উচিত। তার মতে, এই কমিটিতে অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশেষজ্ঞ, বিচার বিভাগীয় প্রতিনিধি এবং সাধারণ পেশাজীবীদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়।

তিনি বলেন, অনেক সুবিধা হয়তো আগে যৌক্তিক ছিল, কিন্তু বর্তমানে তা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। একইভাবে কিছু ক্ষেত্রে এমপিদের সুবিধা বাড়ানোরও প্রয়োজন থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তাসনিম জারার মতে, এমপিদের নিজেরাই নিজেদের সুবিধা নির্ধারণ না করে একটি নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই বেশি গ্রহণযোগ্য হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom