রাজনীতি

এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর নতুন বাজারের মুঘল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

ভাটারা থানা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন ও সদস্যসচিব সবুজ শেখের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সভায় জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভাটারা থানা এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের সমস্যা, দাবি ও প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও সহযোগিতার ভিত্তিতে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন তাঁরা।

সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য  দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

৩ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২৩ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom