রাজনীতি

এনসিপিতে যোগ দিয়ে সরকার পতনের হুঁশিয়ারি ইসহাক সরকার

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


এনসিপিতে যোগ দিয়ে সরকার পতনের হুঁশিয়ারি ইসহাক সরকার

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার। তিনি বলেছেন, শাসকগোষ্ঠী আবার ‘ফ্যাসিবাদী’ আচরণ করলে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তিনি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। “যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না,”-বলেন তিনি।

তিনি দাবি করেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে এবং তার পরিবারকে নানা মামলার মুখোমুখি হতে হয়েছে। “আমি আপস করিনি, আপস করতে শিখিনি,”-যোগ করেন তিনি।

একই অনুষ্ঠানে আরও যোগ দেন শেরেবাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মাকসুদুর রহমান সোহেল।

ইসহাক সরকার তার বক্তব্যে আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপিকে তিনি পরিবর্তনের একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। তাঁর মতে, এই দলের মাধ্যমেই দেশের মানুষের ‘মুক্তির সনদ’ বাস্তবায়ন সম্ভব।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom