বিনোদন

এফডিসির নির্বাচনী উৎসবে অনুপস্থিত জায়েদ খান, ‘ডিগবাজি’ মিস করার কথা বললেন শাহরিয়ার নাজিম জয়

বিনোদন ডেস্ক

২ মাস আগে


এফডিসির নির্বাচনী উৎসবে অনুপস্থিত জায়েদ খান, ‘ডিগবাজি’ মিস করার কথা বললেন শাহরিয়ার নাজিম জয়

ছবি: সংগৃহীত


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হন দেশের চলচ্চিত্রাঙ্গনের তারকারা। তবে এবারের নির্বাচনের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের অনুপস্থিতি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি জায়েদ খান। যদিও তিনি উপস্থিত নন, তবুও এফডিসির নির্বাচনী আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম বারবার উঠে এসেছে।

ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় রসাত্মক ভঙ্গিতে বলেন, “জায়েদ খান একটি বিনোদনের নাম। এবার তার নির্বাচন মিস করছি, তার সেই বিখ্যাত ডিগবাজিও মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই মানুষ মিস করে, এটা খুবই স্বাভাবিক।”

তিনি আরও জানান, সশরীরে উপস্থিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো জায়েদ খানের কর্মকাণ্ড অনুসরণ করেন তিনি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে জয় তার স্বভাবসুলভ রসিকতায় বলেন, “পরিবেশ তো শুধু ক্যামেরাই দেখতেছি, আমি তো ক্যামেরার বাইরে আর কিছু দেখতে পারছি না।”

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনকে ঘিরে এফডিসিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচন-সংশ্লিষ্ট ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

নির্বাচন পরিচালনায় যারা

এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

নির্বাচন-পরবর্তী আপিল নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ এবং বাদল খন্দকার।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি শিল্পীদের মিলনমেলায় পরিণত হওয়ায় শিল্পী সমিতির নির্বাচন বরাবরের মতোই এফডিসিতে উৎসবের আবহ তৈরি করেছে। তবে দীর্ঘদিন আলোচনায় থাকা জায়েদ খানের অনুপস্থিতি এবারের নির্বাচনে একটি ভিন্ন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom