‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি’—শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি প্রধানের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হলেও তাদের পথচলা এখানেই শেষ নয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে বলেন, “এটি কেবল শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ার পর দীর্ঘ আন্দোলনের চাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন সিজেপি প্রধান।
ভিডিও বার্তায় দিপকে বলেন, “এখন আর প্রতিদিন কী হবে, সন্ধ্যার মধ্যে কী ঘটবে—সেসব চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হচ্ছে না। অনেক দিন পর নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারছি।”
তিনি আন্দোলনের গত ৩৭ দিনকে “অত্যন্ত কঠিন” বলে উল্লেখ করেন এবং এই সময় পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অভিজিৎ দিপকে বলেন, যন্তর মন্তরে দীর্ঘদিন অবস্থান করা প্রত্যেক আন্দোলনকারী দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অসুস্থতার কারণে তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় সমাবেশে উপস্থিত হতে পারেননি।
তিনি বলেন, “আপনারা দেশের জন্য যা করেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
সমর্থকদের পাশাপাশি সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা জানান দিপকে। তার ভাষ্য, গঠনমূলক সমালোচনা ও বিভিন্ন প্রশ্ন তাকে নিজের ভুলত্রুটি সংশোধন করতে সাহায্য করেছে এবং আন্দোলনের লক্ষ্য অর্জনে তা ইতিবাচক ভূমিকা রেখেছে।
গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন অভিজিৎ দিপকে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি দেশজুড়ে শিক্ষার্থী ও তরুণদের একটি বড় আন্দোলনে রূপ নেয়।
মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয় ভারত সরকার। এরপর সিজেপি আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।
সূত্র: এনডিটিভি
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১৬ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৯ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
