গাড়ি বিক্রেতা থেকে রাজপুত্র, ২৬ বছর পর মিলল বাবার স্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বয়স তখন মাত্র ১৬ বছর। মায়ের কাছ থেকে জানতে পারেন, তার বাবা কোনো সাধারণ মানুষ নন-তিনি বেলজিয়ামের রাজপরিবারের সদস্য। এরপর বাবার সঙ্গে যোগাযোগ, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ আইনি অপেক্ষা। সবশেষে ২৬ বছর বয়সে এসে বাবার কাছ থেকে পেলেন আইনি স্বীকৃতি। সাধারণ জীবন কাটানো এক গাড়ির সেলসম্যানের পরিচয়ে যুক্ত হলো রাজপরিবারের সদস্য হওয়ার স্বীকৃতি।
ঘটনাটি বেলজিয়ামের ক্লেমঁ ভানদেনকার্কহোভের। ২০০০ সালের আগস্টে জন্ম নেওয়া ক্লেমঁর মা ওয়েন্ডি ভান ওয়ানটেন একজন বেলজিয়ান গায়িকা। ১৯৯০-এর দশকে প্যারিসের একটি ফ্যাশন শোয়ে তার সঙ্গে বেলজিয়ামের রাজা ফিলিপের ছোট ভাই প্রিন্স লরাঁর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
ক্লেমঁর বয়স যখন ১৬, তখন মা তাকে জানান, তার বাবা প্রিন্স লরাঁ। তবে এই পরিচয় জানার পরও রাজপরিবারের কাছ থেকে তাৎক্ষণিক স্বীকৃতি মেলেনি।
চার বছর পর বাবার সঙ্গে যোগাযোগ করেন ক্লেমঁ। এরপর দুজনের সম্মতিতে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় পিতৃত্ব নিশ্চিত হওয়ার পর বাবা-ছেলের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। ক্লেমঁর ভাষ্য অনুযায়ী, তারা খোলামেলা ও আন্তরিকভাবে নিজেদের মধ্যে কথা বলেছেন।
তবে জৈবিক সম্পর্ক প্রমাণিত হওয়ার পরও আইনি স্বীকৃতির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে প্রায় ছয় মাস আগে নীরবে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স লরাঁ ক্লেমঁকে নিজের ছেলে হিসেবে আইনগতভাবে স্বীকৃতি দেন। চলতি সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসে।
উত্তরাধিকারে মিলবে অধিকার
আইনি স্বীকৃতির ফলে প্রিন্স লরাঁর ব্যক্তিগত সম্পত্তিতে তার অন্য সন্তানদের সমান উত্তরাধিকার পাওয়ার অধিকার তৈরি হয়েছে ক্লেমঁর। লরাঁর স্ত্রী প্রিন্সেস ক্লেয়ারের ঘরে আরও তিন সন্তান রয়েছেন—প্রিন্সেস লুইস, প্রিন্স নিকোলাস ও প্রিন্স আয়মেরিক।
তবে রাজপরিবারে ক্লেমঁর আনুষ্ঠানিক ভূমিকা সীমিত থাকবে। তিনি রাজকীয় ভাতা পাবেন না এবং কোনো সরকারি বা আনুষ্ঠানিক দায়িত্বও পালন করতে হবে না। বেলজিয়ামের সিংহাসনের ওপরও তার কোনো উত্তরাধিকার থাকবে না।
বাবার পারিবারিক পদবি ‘সাক্স-কোবুর্গ’ নেওয়ার সুযোগ থাকলেও আপাতত মায়ের পদবি ‘ভানদেনকার্কহোভ’ই রাখতে চান ক্লেমঁ। তার কাছে এই নাম মায়ের পরিচয় ও অবদানের সঙ্গে গভীরভাবে যুক্ত।
রাজপরিবারে আগেও এমন ঘটনা
বেলজিয়ামের রাজপরিবারে পিতৃত্ব নিয়ে আইনি লড়াইয়ের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। প্রিন্স লরাঁর বাবা, সাবেক রাজা দ্বিতীয় আলবের্তও দীর্ঘদিন পিতৃত্ব নিয়ে আইনি বিরোধে ছিলেন।
শেষ পর্যন্ত ২০২০ সালে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে একটি কন্যাসন্তান থাকার কথা স্বীকার করেন। সেই সন্তান ডেলফিন বোয়েলও দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজকন্যার মর্যাদা পান এবং বর্তমানে ডেলফিন দ্য সাক্স-কোবুর্গ নামে পরিচিত।
ফলে ক্লেমঁ ভানদেনকার্কহোভের ঘটনাটি শুধু ব্যক্তিগত পরিচয়ের স্বীকৃতিই নয়, বেলজিয়ামের রাজপরিবারে পিতৃত্ব ও উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিনের আলোচনারও নতুন অধ্যায়। সাধারণ গাড়ির সেলসম্যান থেকে রাজপরিবারের স্বীকৃত সন্তান হয়ে ওঠার এই গল্প তাই বাস্তব জীবনের এক ব্যতিক্রমী রূপকথার মতোই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
৬ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
৯ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
৯ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১৪ ঘন্টা আগে
