গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে জেলার সাদুল্লাহপুর উপজেলা-র ইদিলপুর ইউনিয়নের মোজাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, তিন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে ইদিলপুর ইউনিয়নের মোজাহিপুর এলাকায় আসেন। পথে এক ব্যক্তিকে ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর দুইজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
সাদুল্লাপুর থানা-র অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...
২২ ঘন্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
১ দিন আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
১ দিন আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
১ দিন আগে
