গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর সোমবারের এক প্রতিবেদন অনুসারে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটিসহ অন্যান্য এলাকায় ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৩ জন।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন পরিকল্পনা পেশ করেছিলেন, তাতে প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।
ট্রাম্পের প্রস্তাবের বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হচ্ছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল, এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এবং হামাসের প্রতিনিধিরা গতকাল রোববারই কায়রোতে পৌঁছেছেন।
তবে এই কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির এক বিবৃতিতে জানিয়েছেন, কায়রোর আলোচনা যদি ব্যর্থ হয়, তবে আইডিএফ পুনরায় পূর্ণমাত্রায় গাজায় সামরিক অভিযান শুরু করবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিই প্রাধান্য পাবে। ইসরায়েল সরকারের মুখাপাত্র শোশ বেদ্রোসিয়ান গতকাল সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে কায়রোর বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন।
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কায়রোর এই বৈঠককে স্বাগত জানিয়েছেন। তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়ে বলেন, "আমি প্রত্যাশা করব, প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।"
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১১ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৩ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৩ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
